শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:২৭ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
মায়ের প্রাণ বাঁচাতে সাগরে ৪ কিলোমিটার সাঁতার কাটল কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
Published : Wednesday, 4 February, 2026
মায়ের প্রাণ বাঁচাতে সাগরে ৪ কিলোমিটার সাঁতার কাটল কিশোর

মায়ের প্রাণ বাঁচাতে সাগরে ৪ কিলোমিটার সাঁতার কাটল কিশোর

মায়ের ও ছোট ভাই–বোনের জীবন রক্ষায় ভয়ংকর সাগরে টানা কয়েক ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছেছে অস্ট্রেলিয়ার এক কিশোর। মাত্র ১৩ বছর বয়সী অস্টিন অ্যাপলবির সাহসিকতায় প্রাণে বেঁচে গেছে পুরো পরিবার।


অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের কুইন্ডালাপ এলাকায় শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। অস্টিন তার মা এবং দুই ভাই–বোনকে নিয়ে কায়াক ও প্যাডেলবোর্ডে করে সাগরে ঘুরতে যান। এ সময় হঠাৎ তীব্র বাতাস ও বড় ঢেউয়ের কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সাগরের দিকে ভেসে যেতে থাকেন।


চারপাশে তখন উত্তাল ঢেউ, সূর্যও অস্ত যেতে শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে অস্টিন সাঁতরে তীরে পৌঁছে সাহায্য আনার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে কায়াক চালিয়ে ফেরার চেষ্টা করলেও কিছুদূর যাওয়ার পর নৌকায় পানি ঢুকে পড়ে।


অন্য কোনো উপায় না পেয়ে অস্টিন সাগরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে শুরু করে। বড় ঢেউয়ের মধ্য দিয়ে প্রায় চার কিলোমিটার সাঁতার কেটে সে কোনোভাবে তীরে পৌঁছায়। তীরে উঠেই চরম ক্লান্তিতে সে মাটিতে লুটিয়ে পড়ে।


কিছুটা বিশ্রামের পর অস্টিন আবার প্রায় দুই কিলোমিটার দৌড়ে গিয়ে উদ্ধারকারীদের ফোন করে খবর দেয়। খবর পেয়ে জরুরি উদ্ধার অভিযান শুরু হয়।


উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে অস্টিনের মা ও দুই ভাই–বোনকে শনাক্ত করা হয়। তারা তখন একটি প্যাডেলবোর্ড আঁকড়ে ধরে সাগরে ভাসছিলেন। পরে উদ্ধারকারী নৌকা গিয়ে তিনজনকেই নিরাপদে তীরে নিয়ে আসে।


উদ্ধারকর্মীরা জানান, লাইফ জ্যাকেট ছাড়া দুই ঘণ্টার বেশি সময় সাগরে সাঁতার কাটা অত্যন্ত কঠিন। তারা বলেন, অস্টিনের সাহস ও মানসিক দৃঢ়তা সত্যিই বিরল।


অস্টিনের মা জানান, তার ছেলে ছোটবেলা থেকেই ভালো সাঁতার জানে। তবে এমন ভয়াবহ পরিস্থিতিতে সে যে এতো বড় সাহসিকতার পরিচয় দেবে, তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com