শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৫২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 3 February, 2026
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু

জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, সেটা আগে তো জানতাম না। এখন মুক্তিযুদ্ধের ঘোষণা কে কীভাবে দিয়েছেন, তার জ্ঞানের পরিধি দেখে খুশি হয়েছি।


আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।


জামায়াত আমিরকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তার থেকে মানুষ জ্ঞান নিতে চায়? বরং মানুষ জানতে চাচ্ছে আপনার আগামী দিনের প্রোগ্রামটা কি? মানুষের জন্য আপনি কি করবেন?


তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানকে মার্কেটিং করার আমাদের তো প্রয়োজন নেই।’


আমীর খসরু বলেন, ‘তারা নিজেদেরকে আরও ক্ষতিগ্রস্ত করছে। যদি এখনও কিছু গ্রহণযোগ্যতা থাকে তাহলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে তাদের সেটাও তো বোধ হয় তারা হারাচ্ছে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com