| শিরোনাম |
|
সাঁতরে তীরে ফিরে মা ও দুই ভাইবোনের প্রাণ বাঁচাল ১৩ বছরের কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() সাঁতরে তীরে ফিরে মা ও দুই ভাইবোনের প্রাণ বাঁচাল ১৩ বছরের কিশোর পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে দ্রুত সাহায্য আনতে তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিশোরটি। শুরুতে প্রায় দুই ঘণ্টা কায়াক চালিয়ে তীরে পৌঁছানোর চেষ্টা করে সে। তবে মাঝপথে কায়াকে পানি ঢুকে পড়লে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে যায়। প্রথম দুই ঘণ্টা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটলেও পরে কিশোরটি বুঝতে পারে, লাইফ জ্যাকেটের কারণে তার গতি কমে যাচ্ছে। এরপর সে লাইফ জ্যাকেট খুলে ফেলে আরও দুই ঘণ্টা উত্তাল সমুদ্রে সাঁতার কেটে অবশেষে তীরে পৌঁছাতে সক্ষম হয়। মৃত্যুভয় উপেক্ষা করে টানা কয়েক ঘণ্টা সাঁতার কেটে নিজের মা ও দুই ভাইবোনের প্রাণ বাঁচানোয় কিশোরটির এই সাহসিকতাকে উদ্ধারকারী সংস্থা ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপ ‘অতিমানবীয়’ বলে অভিহিত করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপের কমান্ডার পল ব্রেসল্যান্ড বলেন, “প্রথম দুই ঘণ্টা কিশোরটি লাইফ জ্যাকেট পরে সাঁতার কেটেছিল। কিন্তু পরে সে বুঝতে পারে, লাইফ জ্যাকেটের কারণে তার গতি কমছে। তখন সেটি খুলে দিয়ে আরও দুই ঘণ্টা লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কেটে তীরে পৌঁছায়।” স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে কিশোরটি উদ্ধারকারী সংস্থাকে সংকেত দিতে সক্ষম হয়। এরপর কুইন্ডালাপ বিচ এলাকা থেকে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। রাত সাড়ে আটটার দিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার সমুদ্রের প্রায় ১৪ কিলোমিটার দূরে ভাসমান প্যাডলবোর্ডে থাকা মা ও দুই শিশুকে শনাক্ত করে। পরে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নৌযান তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে। পুলিশ জানিয়েছে, কিশোরটির দৃঢ়তা ও সাহসিকতার কারণেই তার মা ও দুই ভাইবোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপজ্জনক সমুদ্র পরিস্থিতিতে এমন সাহসিকতার ঘটনা বিরল বলেও উল্লেখ করেছে তারা। |