| শিরোনাম |
|
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, প্রায় ৪৩ বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ক্লিনটন দম্পতির পক্ষ থেকে বলা হয়েছে, এই তদন্ত মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তার কৌশল ছাড়া আর কিছু নয়। এর আগে বিল ক্লিনটন জেফরি এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও, তার সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করে আসছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের ব্যক্তিগত জেট ব্যবহারের কিছু নথি এবং অবকাশ যাপনের সময়ের কয়েকটি পুরোনো ছবি প্রকাশ করে। এসব নথিতে বিল ক্লিনটনের নাম এবং ছবিতে তাকে এপস্টেইনের সঙ্গে ও তার মালিকানাধীন একটি রিসোর্টে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবে শুয়ে থাকতে দেখা গেছে। তবে ক্লিনটন দম্পতির দাবি, এসব ছবি অনেক পুরোনো এবং জেফরি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় দুই দশক আগেই শেষ হয়ে গেছে। |