শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা অনুদান পেলেন হান্নান মাসউদ
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 3 February, 2026
মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা অনুদান পেলেন হান্নান মাসউদ

মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা অনুদান পেলেন হান্নান মাসউদ

নির্বাচনী প্রচারণায় সহপাঠীদের সহায়তার নজির এবারও দেখা গেল। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন তাঁর মাদরাসার বন্ধু ও সহপাঠীরা।


সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার ওছখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী ও মতবিনিময় সভায় এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।


অনুদান প্রদানকারীদের মধ্যে ছিলেন হাতিয়া রাহমানিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয়, চর কৈলাশ হাদিয়া ফাজিল মাদরাসার মো. আব্দুর রবসহ বিভিন্ন মাদরাসার ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।


মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন,
“দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা সবসময় আমার পাশে থেকেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন।”


সহপাঠীদের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও অটুট রয়েছে উল্লেখ করে তিনি তাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন,
“তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণদের সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।”


নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


এ সময় ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয় বলেন,
“আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে—এই বিশ্বাস থেকেই বন্ধুরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।”


আরেক সহপাঠী মো. আব্দুর রব বলেন,
“হান্নান মাসউদ কোন দল বা জোটের প্রার্থী—এটি আমাদের কাছে মুখ্য নয়। তিনি আমাদের বন্ধু। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই সহযোগিতা।”


অনুষ্ঠানে ২০১৭ সালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com