শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১৯ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী অনন্য গাঙ্গুলীর আত্মহত্যা
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 1 February, 2026
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী অনন্য গাঙ্গুলীর আত্মহত্যা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী অনন্য গাঙ্গুলীর আত্মহত্যা

পিএসসি, জেএসসি ও এসএসসি—তিনটি পরীক্ষাতেই কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছিলেন অনন্য গাঙ্গুলী। তবে কলেজে ওঠার পর মানসিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর পড়াশোনা থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে আবারও আলোচনায় আসেন এই মেধাবী শিক্ষার্থী। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন।


অনন্য গাঙ্গুলী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা এবং সরকারি কে এম এইচ কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, তিনি মোট ১০৩ দশমিক ৯৫ নম্বর অর্জন করেন, যার মধ্যে মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পান ৮৩ দশমিক ৯৫।


একসময় গণমাধ্যমে উঠে আসা এই সাফল্যের গল্পের পরিণতি এবার হলো মর্মান্তিক। অনন্য গাঙ্গুলীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসায় এই ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের আবহ নেমে এসেছে।


অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। পরিবারের এক ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা, মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনন্যর বাবা জানান, তাঁর ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।


এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারব।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com