মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:২৩ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মালদ্বীপ প্রতিবেদক :
Published : Monday, 15 December, 2025
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শোষণ-বঞ্চনা থেকে বাঙালির মুক্তির লড়াইয়ে বুদ্ধিভিত্তিক মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, জাতির সেই সূর্যসন্তানদের স্মরণে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫।

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মিশনের সম্মানিত কাউন্সেলর জনাব মো. সোহেল পারভেজ, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় রাষ্ট্রপতির প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা জনাব মো. হাবিবুর রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব মো. আল-মামুন পাঠান। এরপর ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন জনাব মো. খলিলুর রহমান এবং জনাব মো. সাজ্জাদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, দেশের সকল নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করলেই একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

হাইকমিশনার তাঁর বক্তব্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ–এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটদানে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মান্যবর হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com