মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:১৫ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন গ্রেফতার
বাঁশখালী( চট্টগ্রাম)প্রতিনিধি: :
Published : Sunday, 14 December, 2025
বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন গ্রেফতার

বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন গ্রেফতার

গুলিবিদ্ধ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে তৎপরতা জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বাঁশখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে স্থাপিত চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয় এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওসমান হাদীর ওপর হামলার ঘটনার পর থেকে জেলায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com