শনিবার ১৬ মে ২০২৬ ১৮:০৫:০৩ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 9 December, 2025
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি শহরটির বাতাসে ফের বেড়েছে দূষণ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে সমান স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এছাড়া ২৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, ২৪১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ২২৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com