শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:০৯ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন
লালমনিরহাটাট প্রতিবেদক :
Published : Monday, 8 December, 2025
যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন

যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন

লালমনিরহাটা জেলা  আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকার রত্নাই নদীর উপর যুবদলের উদ্যোগে নির্মিত একটি কাঠের ব্রীজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় নাম এলাকায় যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজটি উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু



এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান ভিপি আনিচ ও সদস্য সচিব হাছান আলী সহ ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা দৈনিক গণকন্ঠ কে জানান, দীর্ঘদিন ধরে পারাপার হতে নানা সমস্যায় ভুগতো এলাকাবাসী। একটি ব্রীজ না থাকায় স্কুলের শিক্ষার্থীরা সঠিক সময় পৌঁছাতে পারত না। এ সময় স্থায়ীভাবে ব্রীজ নির্মাণের দাবি জানান তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, "১৭ বছরেও আওয়ামী লীগ ছোট ছোট সেতু গুলো নির্মাণ করতে পারেনি।" 

তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোনো আন্তরিকতা ছিল না আওয়ামী লীগের। ৫'ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, এতে জনদুর্ভোগ কমছে।"



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com