শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:০৩ পিএম
শিরোনাম সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর রায়পুর প্রতিনিধি :
Published : Thursday, 4 December, 2025

রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো: ওমর হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । 

বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লাচ এলাকার নিউ কলোনি রোডে, লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।



নিহত  শিশু ওমর হোসেন  ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। স্থানীয় সূত্র জানা যায়,  শিশু ওমর হোসেন বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে  গুরুতর আহত হয় ওমর হোসেন । পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান , নতুন বাজার থেকে খেজুরতলা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার  জন্য  এই পথে যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা । এতে করে স্মার্ট স্কুলের পেছনের  সড়কটি তুলনামূলক ভালো হওয়ায় সড়কটি  দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করে  এবং এর ফলে  দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে অধিকহারে । এরই ধারাবাহিকতায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে  স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন  ।

 শিশু ওমর হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।  ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাছ ফেলে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।

এবিষয়ে  রায়পুর থানা পুলিশ  বিষয়টি তদন্ত করছেন বলে জানানো হয়  ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com