বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৩২ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
ম্যানইউতে নতুনদের মধ‍্যে সেরা এমবুমো: রুনি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 30 October, 2025
 
ম্যানইউতে নতুনদের মধ‍্যে সেরা এমবুমো: রুনি

ম্যানইউতে নতুনদের মধ‍্যে সেরা এমবুমো: রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন সাইনিংগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ব্রায়ান এমবুমো। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে এখন মুগ্ধ ক্লাবের কিংবদন্তি ওয়েইন রুনি। শুরুতে তার যোগদান নিয়ে সংশয় থাকলেও, সময়ের সঙ্গে এমবুমো রুনির আস্থা জয় করেছেন।

ব্রেন্টফোর্ড থেকে ৭ কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দিয়ে দলে নেয় ইউনাইটেড। দলের জার্সিতে ইতিমধ্যে দারুণ ছন্দে আছেন এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল। সেই ম্যাচে তার নৈপুণ্যে জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ঐতিহাসিক জয়েও (২০১৬ সালের পর প্রথম) প্রথম গোলটি ছিল এমবুমোর।

‘দ্য ওয়েইন রুনি শো’-তে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন,'শুরুতে আমি কিছুটা অনিশ্চিত ছিলাম এমবুমোকে নিয়ে। তবে সে দেখিয়েছে, সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হওয়ার যোগ্য। তার প্রাণশক্তি, পরিশ্রম আর মানসিকতা এসবই তাকে আলাদা করে তুলেছে।'

রুনি আরও যোগ করেন, 'অবশ্যই (মাথেউস) কুইয়াও ভালো পারফর্ম করছে, কিন্তু এমবুমোই সবচেয়ে ধারাবাহিক। আপনি যদি নিয়মিত সুযোগ তৈরি করেন, সঠিক জায়গায় থাকেন গোল আসবেই। গত মৌসুমে সে ব্রেন্টফোর্ডের হয়ে ২০টি গোল করেছিল, আর এবারও দুর্দান্ত শুরু করেছে।'

রুনির মতে, বর্তমান ইউনাইটেড দলে এমবুমোই সবচেয়ে সফল নতুন সাইনিং। তিনি আরও বলেন, 'এই মুহূর্তে এমবুমোর আত্মবিশ্বাস তুঙ্গে। আশা করি, এটা অব্যাহত থাকবে। কারণ, এখন পর্যন্ত সে-ই ইউনাইটেডের সেরা সাইনিং।'

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের শীর্ষে আছে ২২ পয়েন্ট সংগ্রহ করা আর্সেনাল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com