শনিবার ১৬ মে ২০২৬ ১৩:০৫:০৭ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 October, 2025
গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের

গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল‑আবিবের জন্য আর হুমকি নয়— এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। খবর টাইমস অব ইসরায়েলের।

গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, ইসরায়েলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা। 

মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এক আঘাতে—এমন পরিবারের সংখ্যাও অসংখ্য। কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com