বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:৫৮ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 29 September, 2025
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান

প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার  স্থানীয় সময় দুপুরে তিনি নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তিনি এই নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন,  প্রার্থীরা এবং তাদের লোকজন যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চায় এবং ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে, সেভাবে প্রবাসে যারা আছেন তাদের এনআইডি করতে হবে। আমাদের ধানের শীষে যাতে তারা ভোট দেয়, সেভাবে তাদের কনভিন্স করতে হবে। আপনাদের মনে রাখতে হবে অন্যারা ও কিন্তু বসে থাকবে না। 

লাইভ অডিওতে নেতাকর্মীরা বলছিলেন, আপনার দেয়া নির্দেশ মতো কানাডাসহ উত্তর আমেরিকায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সংযুক্ত করে ভোটার এবং তালিকা তৈরি করবো। 

এর উত্তরে তারেক রহমান বলেন, এখানে একটা জিনিস বুঝতে হবে। শুধু নির্দেশ দিয়ে দিলে হবে না ভাই। কাকে, কোন এলাকায় দায়িত্ব দেয়া হয়েছে, কে কতজনকে এনালিস্ট করেছে,  কতজন ভোটার তৈরি করেছে, সেগুলোর হিসাবটা থাকতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ স্টেট বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।

তারেক রহমান আরও বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com