বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০২ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
মঠবাড়িয়ায় ৪০০ পরিবারে বিএনপি নেতার শারদীয় উপহার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক :
Published : Saturday, 27 September, 2025

মঠবাড়িয়ায় ৪০০ পরিবারে বিএনপি নেতার শারদীয় উপহার

মঠবাড়িয়ায় ৪০০ পরিবারে বিএনপি নেতার শারদীয় উপহার

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সম্প্রদায়ের ৪০০ পরিবারকে উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ উপজেলার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হয়।মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও হরিদাস শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাওন, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি মুন্সিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মঠবাড়িয়া ব্রাহ্মণ সমাজের সভাপতি বিকাশ মুখার্জি বলেন, “গত ৫৩ বছরে মঠবাড়িয়ার ইতিহাসে এভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সম্মান জানানোর দৃষ্টান্ত নেই। এআর মামুন খান আমাদের সে সম্মান দিয়েছেন।”

বিএনপি নেতা এআর মামুন খান বলেন,তারেক রহমানের নির্দেশে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বদা থাকার চেষ্টা করি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com