সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৫০ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 13 August, 2025
এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

পাথর লুটপাট বন্ধে এবার জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেড কলি রানি দেব কোনো মন্তব্য করেননি।

আভিযানিক দলকে, নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এসময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝিরা ভিড় করেন।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকার করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যেকারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান
তবে নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো তারা ভেঙে দিছে।

আরেক মাঝি বলেন, আমি কিস্তিতে টাকা এনে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিছে। এখন আমি কীভাবে চলব? যত দোষ সব গরিবের। অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে তারা তাদের কিছু বলতে পারে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com