শনিবার ১৬ মে ২০২৬ ১৩:০৫:৪৬ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
নির্বাচন পর্যন্ত সংস্কার চালিয়ে দেশকে এগিয়ে নিতে চাই : অর্থ উপদেষ্টা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 6 August, 2025
নির্বাচন পর্যন্ত সংস্কার চালিয়ে দেশকে এগিয়ে নিতে চাই : অর্থ উপদেষ্টা

নির্বাচন পর্যন্ত সংস্কার চালিয়ে দেশকে এগিয়ে নিতে চাই : অর্থ উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম চালিয়ে দেশকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।

বুধবার রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংককে যে অবস্থা তৈরি হয়েছে, সেই তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। এছাড়া, দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদা জুম্মানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com